পড়তে লাগবে: 3 মিনিট

গাড়ির পার্টস কেনার আগে যা মনে রাখলে ঠকবেন না!

গাড়ির পার্টস কেনার সময় অনেকে একটু চিন্তায় পড়ে যান। শখের গাড়ির পার্টস কোথা থেকে কিনলে ভালো হয় তাই নিয়ে একটু দ্বিধা-দ্বন্দে ভোগেন। অনেকে না জেনে দোকানে যান গাড়ির পার্টস কেনার জন্য,  অনেকে বন্ধুদের পরামর্শ নেন। গাড়ির পার্টস হচ্ছে এমন জিনিস যেগুলো ঠিকভাবে নির্ধারণ না করে নিলে ঘটতে পারে সমূহ বিপদ। কখনো এমন চিন্তা করবেন না যে, ধুর একটা হলেই হলো। মনে রাখবেন গাড়ির সাথে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। গাড়ির কোন একটা পার্টস নষ্ট বা জরাজীর্ণ মানে আপনার জীবন ঝুঁকির মুখে। তাই গাড়ির পার্টস কেনার আগে জেনে নিন কিছু টিপস আর বাছাই করুন নিজেই উপযুক্ত পার্টস-

prohori car parts
গাড়ির পার্টস কেনার সময় দেখে শুনে কিনবেন

নতুন নাকি ব্যবহৃত পার্টস কিনবেন

প্রথমে ঠিক করে নেবেন আপনি কি নতুন পার্টস কিনতে চাচ্ছেন নাকি ব্যবহৃত ? যদি ব্যবহৃত গাড়ির পার্টস কিনতে চান তাহলে অবশ্যই জেনে নেবেন আগে যিনি ব্যবহার করতেন তিনি কেমনভাবে পার্টস ব্যাবহার করেছেন। নষ্ট বা মেরামত করা থাকলে সেই পার্টস ব্যবহারের সময় সাবধানে ব্যবহার করবেন। আর যদি একবারে ব্র্যান্ড নিউ পার্টস কেনেন তাহলে তো হয়তো এসব ভাববার কোন প্রয়োজন নেই। অনেক সময় নতুন মনে করে পুরানো পার্টস কিনে ঠকে যাবার ঘটনা অহরহ ঘটে। কাজেই সাবধানে, দেখে, বুঝে পার্টস কিনবেন।

সঠিক পার্টস যাচাই করবেন

আপনি যখন লোকাল কোন দোকান থেকে পার্টস কিনতে যাবেন তখন ঠিকমত দেখে নেবেন আপনার গাড়ির জন্য কোন পার্টস দরকার। যদি গাড়ি সাথে নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে গাড়ির মডেল আর সিরিজ নম্বর লিখে নেবেন সঙ্গে। আর যে পার্টস সহজে বয়ে নেওয়া যায় সেগুলো সঙ্গে নিয়ে নেবেন যাতে দোকানে যেয়ে মিলিয়ে নিতে পারেন। অথবা দোকানদারকে দেখাতে পারেন।

logo for auto parts prohori
পরিচিত পার্টসের দোকান হলে বিশ্বস্ততা বাড়ে

জনপ্রিয় ও বিশ্বস্ত দোকান থেকে পার্টস নিন

আপনি যদি পুরানো পার্টস কম দামে কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই দোকান যেন জনপ্রিয় এবং বিশ্বস্ত হয়। বাজারে এমন অনেক পার্টসের দোকান পাবেন যেগুলো অনেক বিশ্বস্ত হয়। ঢাকায় , বাংলা মোটরে অনেক গাড়ির পার্টসের দোকান রয়েছে যেগুলো বিশ্বস্ত। এছাড়া বর্তমানে অনেক অনলাইন কার পার্টস শপ আছে যেগুলোতে আপনি চাইলেই যাওয়ার আগে শিডিউল নিতে পারেন অথবা কথা বলে, ছবি দেখে দাম জিজ্ঞেস করতে নিতে পারেন।

partsshop prohori
অটো পার্টসের দোকান

আগে থেকেই একটু যাচাই করুন

গাড়ির পার্টস কিনতে যাওয়ার আগে একটা ছোটখাটো নোট করে নিন। কি কি প্রশ্ন করবেন সেগুলো একটা জায়গায় লিখে নিন। আগেও বলেছি আপনার নির্বাচিত পার্টস বা ভুল পার্টস নির্ধারণ আপনার এবং আপনার যাত্রীদের জীবনের ঝুঁকি বহন করে।  নিরাপত্তা জনিত সব ধরনের প্রশ্ন লিখে ফেলুন একটা নোটে। অনেকে আছেন প্রশ্ন করার সময় থতমত খেয়ে যান। এরকম না করে অনেক ধরনের প্রশ্ন করে আপনার সব দ্বিধা বা সন্দেহ শেষ করে নিন। কারণ আপনি একটা পার্টস তো রোজ রোজ কিনবেন না। ভালো ভাবে পার্টস  সম্পর্কে বুঝে নেবেন , আগে থেকে প্রচুর খোঁজ খবর নিয়ে নেবেন। কখনো যদি কোন কিছু সম্পর্কে একটু খটকা বা অদ্ভুত কিছু অনুভুত হয় তাহলে সাথে সাথে সেটা কেনা থেকে বিরত থাকবেন।

Buy Auto Parts Online prohori
অনলাইনে গাড়ির পার্টস সম্পর্কে ধারণা নিন

দামাদামি করার চেষ্টা করুন

যখন আপনি কোন গাড়ির পার্টস কিনতে চাচ্ছেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন। এতে অনেকের অস্বস্তি বোধ হতে পারে কিন্তু বিশ্বাস করুন,  খারাপ পার্টস কিনে অ্যাক্সিডেন্ট করার থেকে দামাদামি করে পার্টস কেনা ভাল। আপনি যদি আগে কোন পার্টস কম দামে কিনে থাকেন তাহলে সাপ্লায়ারকে বলতে দ্বিধা করবেন না। পার্টস কেনার সময় কখনোই গুনগত মান নিয়ে আপোষ করবেন না। অনেক সময় সস্তা পার্টস ক্ষতিকর প্রমানিত হতে পারে। কাজেই সস্তা পার্টস না কিনে মান সম্পন্ন পার্টস কম দামে কেনার চেষ্টা করুন।

প্রযুক্তির স্বর্ণ যুগে কখনো কোন কিছু খুঁজে না পেলে অথবা না বুঝলে গুগোল তো আছেই। পার্টস কিনতে যাওয়ার আগে ঘরে বসেই গুগোলে সার্চ দিয়ে গাড়ির পার্টস সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। প্রযুক্তির আরেক আবিষ্কার আমাদের ‘প্রহরী’। বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রহরী আপনাকে দেবে ২০টির বেশী ফিচার। প্রহরীর মাধ্যমে আপনার গাড়ি পাবে সর্বোচ্চ নিরাপত্তা। গাড়ি সম্পর্কে চমকপ্রদ সব তথ্য আর টিপস পেতে পড়ুন প্রহরীর ব্লগ সেকশন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে



    আপনার ভোট শেয়ার করুন!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top